ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভেড়ামারায়  সোনার বাংলা’র উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাহিনুর রহমান সোনা কে প্রাণনাশের হুমকির ঘোড়াঘাটে বাড়িতে হামলা-ভাঙচুর, মারপিট ও লুটপাটের অভিযোগে মামলা রাজস্ব বাজেটের আওতায় ভেড়ামারায় ১০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত ‎ কুষ্টিয়ায় ভেড়ামারা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত ‎ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম এই ইঞ্জিনিয়ার মসজিদের টাকা ছাড় দেন না এত লোভী এর বদলির ব্যবস্থা করা উচিত” যুবদল নেতার কমেন্ট ভাইরাল মাদরাসা প্রধানের অন্তরঙ্গ ভিডিও ভাইরালের ঘটনায় সেই সুপারকে সাময়িক বরখাস্ত

বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। উপজেলার চিলমারী ইউনিয়নের বানভাসি ৭০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, গুঁড়া মরিচ ও গুঁড়া হলুদসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) চিলমারী ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের হাতে সরাসরি খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথা জানান।

স্থানীয়রা জানান, বন্যার পানিতে ঘরবাড়ি ও চলাচলের পথ তলিয়ে যাওয়ায় অনেক পরিবার চরম দুর্ভোগে রয়েছে। এ অবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পেয়ে বানভাসি পরিবারগুলো কিছুটা স্বস্তি পেয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা

বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা

আপডেট টাইম : ০৬:৪৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬