ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভেড়ামারায়  সোনার বাংলা’র উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাহিনুর রহমান সোনা কে প্রাণনাশের হুমকির ঘোড়াঘাটে বাড়িতে হামলা-ভাঙচুর, মারপিট ও লুটপাটের অভিযোগে মামলা রাজস্ব বাজেটের আওতায় ভেড়ামারায় ১০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত ‎ কুষ্টিয়ায় ভেড়ামারা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত ‎ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম এই ইঞ্জিনিয়ার মসজিদের টাকা ছাড় দেন না এত লোভী এর বদলির ব্যবস্থা করা উচিত” যুবদল নেতার কমেন্ট ভাইরাল মাদরাসা প্রধানের অন্তরঙ্গ ভিডিও ভাইরালের ঘটনায় সেই সুপারকে সাময়িক বরখাস্ত

ভেড়ামারায়  সোনার বাংলা’র উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত ও কোমলমতি শিশুদের শিক্ষাজীবনকে আনন্দময় করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘সোনার বাংলা’। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইউনিয়নের তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

‎৯ সেপ্টেম্বর (বুধবার) ধরমপুর ইউনিয়নের কাজিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্বরুপের ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাগগুলো তুলে দেওয়া হয়। নতুন স্কুল ব্যাগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুরা।

‎স্কুল ব্যাগ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাজাহান আলী।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ধরমপুর ইউনিয়ন বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক হাজী সামসুল হক, ধরমপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা মহাসিন ও তোফায়েল আহমেদ এবং ভেড়ামারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি ধরে রাখতে ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠানের এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। নতুন ব্যাগ পেয়ে শিশুরা আরও বেশি পড়াশোনায় মনোযোগী হবে। বক্তারা সমাজের বিত্তবান ও অন্যান্য সামাজিক সংগঠনকেও এভাবে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
‎সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের জনগণ এই মহতী উদ্যোগের জন্য ‘সোনার বাংলা’ কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা

ভেড়ামারায়  সোনার বাংলা’র উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ

আপডেট টাইম : ০৩:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬