ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচার  মহাদেবপুর থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের। ভেড়ামারায় নিরাময় ক্লিনিক বন্ধ: কুষ্টিয়া সিভিল সার্জনের আকস্মিক অভিযান ও কড়া নির্দেশ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই

বাস চলাচলের শুরুতেই রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

বাস চলাচলের শুরুর প্রথম দিনেই রাজশাহীতে দুই বাসের মুখোমুখি

বাস চলাচলের শুরুতেই রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

মাজহারুল ইসলাম চপল, ব্যুরো চীফঃ দীর্ঘ ৪৯ দিন লকডাউন শেষে গত ২৩ তারিখে সল্পপরিসরে বাস চলাচলের সিদ্ধান্ত নেয় সরকার। বাস চলাচলের শুরুর প্রথম দিনেই রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে একটায় কাটাখালীর চৌদ্দপাই এলাকার গম গবেষণা ইনস্টিটিউটের সামনের মহাসড়কে হানিফ পরিবহন ও আফিয়া এন্টারপ্রাইজ এর মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

২৪ মে সোমবার কাটাখালী চৌদ্দপায় অবস্থিত গম গবেষনা কেন্দ্রের সামনে দুপুর পৌনে একটায় এ দুর্ঘটনা ঘটে। এতে আফিয়া পরিবহণের বাস চালকসহ অন্তত ২জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। হতাহতদের উদ্ধারে কঠোর তৎপরতা চালাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি দল। দুই বাসের দুর্ঘটনার সময় একটি অটোরিকশাও ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এতে অটোরিকশার কয়েকজন যাত্রীও আহত হন।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৬ টার দিকে হানিফ পরিবহণের বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে। অন্যদিকে দুপুর পৌনে একটার দিকে বাঘার উদ্দেশ্যে যাচ্ছিলো আফিফ পরিবহণ। এসময় রাজশাহীর চৌদ্দপাই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আফিয়া পরিবহণের বাসটির সামনের অংশ হানিফ বাসের সামনের অংশের মধ্যে ঢুকে যায়। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনা স্থলে নিহত হয় রবিউল আউয়াল (৩২)।

তিনি একজন মোটর শ্রমিক। নবাব(৫০) পিতাঃবাবর আলি সাং- চারঘাট থানা পাড়া, থানা-চারঘাট জেলা-রাজশাহী।আহত হয়ে রামেক হাসপাতালের ওর্য়াড নং ০৮ ভর্তি ছিলেন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ১৫ঃ০০ ঘটিকার সময় মৃত্যু বরন করেন।

এবিষয়ে রাজশাহী মহানগর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে বাস থেকে একজনকে মৃত অবস্থায় এবং অন্তত ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে বাস দুটি রাস্তা থেকে সরানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

কি কারনে এমন দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশের এই কর্মকর্তা। আহতের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে একজনকে নিহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও ছোট বড় ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে দায়িত্বরত সিটিএসবির ওয়াচার ইমরান হোসেন জানান, হাসপাতালের ৮ ও ৩১ নম্বরে আহতরা ভর্তি হয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

বাস চলাচলের শুরুতেই রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

আপডেট টাইম : ০৪:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১