ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

বিয়ের দাবীতে পুলিশ সদস্য”র বাড়িতে প্রেমিকার অনশন

এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুস সালাম নামে এক পুলিশ সদস্য”র  বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকা। সালাম উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের তেরাব আলীর ছেলে। সে পুলিশ কনস্টেবল পদে চাকরী করে ও শুক্রবার গোপনে বিয়ে করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও অনশনরত নারীর সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়িতে অনশন শুরু করেন নারী। অনশনে বসা ওই নারী আব্দুস সালামের চাচাতো ভাই শাহ আলমের সাবেক স্ত্রী।

তার চাচাতো ভাইয়ের সাথে বিয়ের পর থেকে সে তাকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাদে ফেলে দেয়। একপার্যায়ে বিষয়টি জানা জানি হলে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি হলেও সালাম ওই নারীকে বিয়ে করতে চায়নি। পরে ওই নারী আব্দুস সালামের বিষয়ে তার তৎকালীন কর্মস্থল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করে হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন।

বর্তমানে অভিযোগটি তদন্তাধিন অবস্থায় রয়েছে। এরই মধ্যে গোপনে শুক্রবার (৪ নভেম্বর) উপজেলা ইসলামপুর এলাকায় বিয়ে ঠিক করেন সালামের পরিবার। বিয়ের খবর পেয়ে নিজের অধিকার আদায়ে বিয়ের দাবীতে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়িতে অনশন শুরু করেন তার প্রেমিকা।

বৃহস্পতিবার সরেজমিনে গেলে অনশনে থাকা নারী (নাসিমা আক্তার) বলেন, ‘আব্দুস সালামের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সে বিয়ের আশা দিয়ে তাকে নিয়ে বিভিন্ন হোটেলে রাত্রী যাপনও করেছে। আমার পূর্বের স্বামীকেও তার কথায় ডিবোর্স দিয়েছি। এখন গোপনে বিয়ে করতে দিন তারিখও ঠিক করেছে। সে তাকে বিয়ে করার জন্যই তিনি তার বাড়িতে এসেছেন। তিনি অভিযোগ করে আরও বলেন, বাড়িতে প্রবেশের পর তাকে সালামসহ তার ভাবিরা মিলে মারধর করেন।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে সালামের বাবা ও দুই ভাবি জানান, সালাম এই মেয়েকে বিয়ে করতে রাজি নন। তাই তারা অন্যত্র বিয়ে ঠিক করেছেন। কিন্তু বৃহস্পতিবার সকালে মেয়েটি হঠাৎ করে এসে গালমন্ধ শুরু করে বাড়ির সামনে বসে আছে।

স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন বলেন, এ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের উপস্থিতিতে শালিস বৈঠক হয়। কিন্তু সালাম এ বৈঠকের রায় মানেনি। এখন আর আমাদের কিছুই করার নেই।কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

বিয়ের দাবীতে পুলিশ সদস্য”র বাড়িতে প্রেমিকার অনশন

আপডেট টাইম : ০৮:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১