ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

বোয়ালমারীতে যাত্রীবাহী বাস খাদে আহত ১০

বোয়ালমারীতে যাত্রীবাহী বাস খাদে আহত ১০

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী লোকাল বাস খাদে পড়ে দশজন আহত হয়েছে। আহতদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার (২৭.০১.২৬) সকাল সাড়ে ১০ টার দিকে
মাইঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সহস্রাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা আলফাডাঙ্গাগামী এমডি বিল্লাল নামের একটি লোকাল বাস বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামীণফোনের টাওয়ারের নিকট সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যান ও সাইকেলকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা  মো. কহিনুর মিয়া জানান, বাস দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দূর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

বোয়ালমারীতে যাত্রীবাহী বাস খাদে আহত ১০

আপডেট টাইম : ০৮:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬