ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

বোয়ালমারীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে এসও কে শোকজ 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কর্মরত উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসের এসও (উপসহকারী প্রকৌশলী)  মো. মোরসেদকে রাস্তার কাজে অনিয়ম হওয়ায় গত বৃহস্পতিবার (৯ অক্টোবর)  শোকজ করেছেন উপজেলা প্রকৌশলী পূর্ণান্দে সাহা। ওই শোকজে উল্লেখ করেছেন পাকা সড়কের কাজে রাস্তার দুই পাশে মাটির অনিয়ম করা এবং তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব চেয়েছেন।

শোকজের বিষয়ে এসও মো. মোরসেদ রবিবার বলেন, শোকজ করেছেন আমি সময় মত জবাব দিব। তবে রাস্তার কাজে কোন অনিয়ম হয়নি।

জানা যায়, উপজেলার সুতালিয়া জয়পাশা পৌনে ৫ কিলোমিটার পাকা রাস্তা সংস্কারের কাজ চলছে। ওই সংস্কারের কাজে এসও হিসেবে দায়িত্বে রয়েছেন মো. মোরসেদ। কাজে মোট বরাদ্দ ১ কোটি ২৫ লাখ টাকা ও রাস্তার পাশে মাটির মোট বরাদ্দ ১৮ লাখ টাকা। মাটির কাজ শেষ না হলেও ৭ লাখ টাকার বিল পাস করিয়ে দেন এসও মোরসেদ।

স্থানীয়দের অভিযোগ রাস্তার দুপাশে ঠিকমতো মাটি দেয়া হয়নি। এ সকল অনিয়মের অভিযোগে ওই এলাকার স্থানীয়রা গত অক্টোবর সকালে একটি মানববন্ধন করেন। মানববন্ধনে তারা বলেন, ঠিকাদারের সাথে ভাগাভাগি করে এই রাস্তার কাজ করছে মোরশেদ। যার কারণে রাস্তার দু’পাশে মাটি না দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা পূর্ণান্দে সাহা রবিবার বলেন, রাস্তার মাটির কাজে অনিয়মের অভিযোগে রাস্তায় দায়িত্ব থাকা এসও মোরসেদকে গত বৃহস্পতিবার শোকজ করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাবের পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ইতিমধ্যে মাটির কাজের ৭ লাখ টাকার বিল দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

বোয়ালমারীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে এসও কে শোকজ 

আপডেট টাইম : ০৪:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫