ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ?  জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, টাকার লোভে বাবা মা ৮ বছরের শিশুকে বিয়ে দিলেন ৪৫ বছরের ছেলের সাথে, এই শিক্ষার্থীরায় আগামী দিনের ভবিষ্যৎ-  ডিসি -তৌহিদ বিন- হাসান পরিকল্পিত নগরায়ণ ও গুণগত মান নিশ্চিতে ভেড়ামারা পৌরসভায় অবকাঠামো অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ বিজিবি’র হাতে গ্রেফতার-২ তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু: রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান

বোয়ালমারীতে দুই আ’লীগ নেতাসহ তিনজনকে ক্ষমা করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: গত মঙ্গলবার (৩০ মে) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাক্ষর করা আলাদা তিনটি পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে বোয়ালমারীর দুই আ’লীগ নেতাসহ তিনজনকে ক্ষমা করা হয়েছে। ক্ষমা পাওয়া তিন নেতা হলো উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম ও ফরিদপুর জেলা কৃষকলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা লিটন। দলীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান পদে শেখর ইউনিয়ন থেকে আবুল কালাম আজাদ ও বোয়ালমারী পৌরসভার মেয়র পদে মনিরুজ্জামান মৃধা লিটন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন এবং নাসির মো. সেলিম ময়না ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলে একপর্যায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে যান। এ বিষয়ে ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন মৃধা বলেন, ‘কেন্দ্রীয় কমিটি আমাদের সাধারণ ক্ষমা করেছেন। তবে আমি শোকজের কোনো নোটিশ পাইনি। যেহেতু কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা করা হয়েছে সেহেতু আমার ওই পদে পুনরায় বহাল করা হয়েছে। ক্ষমা পাওয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম বলেন, কেন্দ্রীয় কমিটি আমাদের সাধারণ ক্ষমা করেছেন। এখন আমরা আগের মতোই দলীয় কার্যক্রম চালিয়ে যেতে পারবো। ক্ষমা পাওয়া আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্রীয় কমিটি আমাদেরকে সাধারন ক্ষমা করে দিয়েছেন। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান মিন্টু বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ ওই তিন নেতাকে শর্তসাপেক্ষে সাধারণ ক্ষমা করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ? 

বোয়ালমারীতে দুই আ’লীগ নেতাসহ তিনজনকে ক্ষমা করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ

আপডেট টাইম : ০৯:৫৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩