ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ নীলফামারীতে ডিএনএ প্রমাণিত, তবুও সন্তানের পিতৃপরিচয় দিচ্ছে না জয় রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের আধিপত্য বিস্তার নিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে লুটপাটের তাণ্ডব, গ্রেপ্তার এড়াতে এলাকা পুরুষ শূন্য: ভেড়ামারা আড়কান্দিতে পদ্মা নদীর তীব্র ভাঙন: ২৫ হেক্টর কৃষিজমি ও শতবিঘা পানের বরজ নদীগর্ভে বিলীন ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ ৩ মাদক সেবনকারী গ্রেপ্তার: মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি পুলিশের CDMS থেকে মামলার তথ্য উধাও হলেও সন্ধান মিলছে না নেপথ্যের শক্তির দশমিনা উপজেলার মাদক ব্যবসায়ী বাউফল কাশিপুর ২৪ পিচ ইয়াবা সহ গ্রেফতার। যশোরের মনিরামপুরে পুকুরের উপর নড়বড়ে কাঠের দোকানে বৃদ্ধার মানবতার জীবন

ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ ৩ মাদক সেবনকারী গ্রেপ্তার: মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড

‎ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ ৩ মাদক সেবনকারী গ্রেপ্তার: মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড
‎
‎

‎হেলাল মজুমদার কুষ্টিয়া
‎
‎কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধ মাদকসেবনকারির বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত)-এর অভিযানে ট্যাপেন্টাডলসহ (Tapentadol) তিন মাদক সেবনকারিকে আটক করা হয়েছে। পরবর্তীতে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার পরিচালিত আদালত তাদের জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
‎
‎০৩ সেপ্টেম্বর শনিবার উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। আটক ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: মো: রাশেদ (২৪) পিতা: আসলাম সাং- সাতবাড়ীয়া, উপজেলা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া। তাকে উপজেলার সাতবাড়ীয়া বাজারস্থ ফাতেমা ফার্মেসির সামনে থেকে ট্যাপেন্টাডলসহ আটক করা হয়। (মোবাইল কোর্ট মামলা নম্বর: ১০৭/২৬), মো: সুরুজ আলী (২৯): পিতা: মো: আফতাব উদ্দিন, সাং- কোদালিয়াপাড়া, চাঁদগ্রাম, উপজেলা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া। তাকে চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডীপুর গোরস্থানের দক্ষিণ পাশে অবস্থিত মেহগনি বাগানের ভেতর থেকে আটক করা হয়। (মোবাইল কোর্ট মামলা নম্বর: ১০৬/২৬), মো: নাজমুল হক (২৫): পিতা: মো: বশির, সাং- সাতবাড়ীয়া দক্ষিণ ভবানীপুর, উপজেলা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া। তাকে সাতবাড়ীয়া সোনালী বিক্রির মোড় সংলগ্ন প্যারামেডিক্যাল দোকানের পাশ থেকে আটক করা হয়। (মোবাইল কোর্ট মামলা নম্বর: ১০৮/২৬)।
‎ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল সেবনের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করে ৩ মাসের জেল ও ১০০ টাকা জরিমান প্রদান করা হয়।
‎
‎অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, ভেড়ামারা উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।
‎

Tag :
জনপ্রিয় সংবাদ

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ ৩ মাদক সেবনকারী গ্রেপ্তার: মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড

আপডেট টাইম : ০৮:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬