ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় আউরের বিলে অভিযান, ৭৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ভেড়ামারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ‎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আরও দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মনিরামপুরে মিলল কেশবপুরের ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি ম*র*দেহ দৌলতপুরে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির অনুষ্ঠান সফল করতে কামরুল মোল্লার নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধরমপুরে চেয়ারম্যান প্রত্যাশী সোহেল রানার বিশাল মোটরসাইকেল র‍্যালি ও শোডাউন দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর শোডাউন:কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড়

ভেড়ামারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ‎

ভেড়ামারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন‎

আলোচনা সভায় সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ
‎
‎হেলাল মজুমদার কুষ্টিয়া
‎করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রবিবার (৮ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক, পৌর বিএনপির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবীন আক্তার, আইসিটি কর্মকর্তা মারজিয়া খানম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান এবং যুব উন্নয়ন কর্মকর্তা জামশেদ আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর মাধ্যম। দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের মূল চেতনা ধারণ করে সততা, স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে সমবায় কার্যক্রম পরিচালনা করতে হবে।
‎
‎বক্তারা আরও বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল, কার্যকর ও জনকল্যাণমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
‎
‎
‎

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আউরের বিলে অভিযান, ৭৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ভেড়ামারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ‎

আপডেট টাইম : ০২:৫৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬