ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের। ভেড়ামারায় নিরাময় ক্লিনিক বন্ধ: কুষ্টিয়া সিভিল সার্জনের আকস্মিক অভিযান ও কড়া নির্দেশ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

মণিরামপুরে ভবদহের পানিবন্দি এলাকায় টিউবয়েল থেকে পানি আনতে গিয়ে গৃহবধুর মৃত্যু

নূরুল হক, মণিরামপুর: মণিরামপুরে ভবদহের পানিবন্দি এলাকায় স্বরসতী রায় (২৩) নামের এক গৃহবধু মঙ্গলবার টিউবয়েল থেকে পানি আনতে গিয়ে নিজবাড়ির উঠানে পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। নিহত স্বরসতী স্থায়ী জলবদ্ধতার শিকার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া গ্রামের কৃষক পলাশ রায়ের স্ত্রী। তার অকাল মৃত্যুতে জলাবদ্ধ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পলাশের বউদি আমাবতি রায় (৫৫) জানান, মঙ্গলবার সকাল সাতটার দিকে গৃহবধু স্বরসতী রায় দেড় বছর বয়সী একমাত্র শিশু কন্যা অনুপিয়াকে ঘরের মধ্যে তার পিতার (পলাশ) কাছে রেখে বাইরে টিউবয়েলে পানি আনতে যান। পানি নিয়ে আসার সময় জলাবদ্ধ উঠানে পা পিছলে সে পড়ে গিয়ে সে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়।

তাকে উদ্ধারের পর স্থানীয় পল্লী চিকিৎসক শংকর রায়ের কাছে প্রাথমিক চিকিৎসা করানো হয়। কিন্তু অবস্থার উন্নতি না হলে স্বরসতীকে পার্শ্ববর্তি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুপুরের দিকে স্থানীয় হাজিরহাট মহাশ্মশানে স্বরসতীর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।

স্থানীয় ইউপি সদস্য প্রনব কুমার বিশ্বাস জানান, ‘ভবদহের কারণে হরিদাসকাটি ইউনিয়নের অধিকাংশ গ্রাম স্থায়ী জলাবদ্ধতার শিকার হয়েছে প্রায় মাসাধীককাল যাবত। পাঁচকাটিয়া গ্রামের পলাশ রায়ের বাড়িও জলাবদ্ধতার শিকার হয়েছে। জলের ভিতর দিয়ে পরিবারের জন্য খাবার জল আনতে গিয়েই তার মৃত্যু হয়েছে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-ই-আলম সিদ্দিকী জানান, বিষয়টি তিনি শুনেছেন তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের।

মণিরামপুরে ভবদহের পানিবন্দি এলাকায় টিউবয়েল থেকে পানি আনতে গিয়ে গৃহবধুর মৃত্যু

আপডেট টাইম : ০৭:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১