ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

 মরা গাছে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

মোঃ কামাল হোসেন খাঁন, মেহেরপুর জেলা প্রতিনিধিঃমে হেরপুরের বিভিন্ন সড়কে জরাজীর্ণ অসংখ্য মরা গাছ রয়েছে। এসব গাছ অপসারণ না করায় যে কোনো সময় ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এসব মরা গাছের কারণে পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়-বৃষ্টিতে প্রায়ই বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙ্গে পড়ছে। সম্প্রতি কালবৈশাখীতে মরা গাছ পড়ে রাস্তা ঘাটে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। ঘরের উপরে পড়ে আহতের ঘটনা না ঘটলেও ঘর ভাঙা কিংবা ঘরের চাল ক্ষতির অসংখ্য নজির রয়েছে।

মেহেরপুর-কুষ্টিয়া সড়ক, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক, মেহেরপুর-মুজিবনগর সড়ক, মেহেরপুর জেলা শহরের তাহের ক্লিনিক-ময়ামারী, গাংনীর ধানখোলা ইউপির কুচুই খালী – মহিষাখোলা সড়ক, ওয়াপদা মোড়, আমঝুপি-রাজনগর-হিজুলী সড়ক, বামুন্দী-কাজীপুর সড়কসহ জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন জনাকীর্ণ স্থানে গত কয়েকবছর ধরে অসংখ্য মরা গাছ রয়েছে।

কিন্তু এসব গাছ অপসারণের কোন উদ্যোগ নেওয়া হয়নি। অথচ ঝুঁকি এড়াতে স্থানীয়ভাবে মরা গাছ অপসারণ করা হলে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক ভাবে অথবা প্রশাসনের পক্ষ থেকে হয়রানির শিকার হতে হয়।

মেহেরপুর শহর থেকে ময়ামারী যেতে রাস্তার পার্শে বেশ কয়েকটি মরা গাছ রয়েছে। এর নিচ দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করছে। ওয়াপদা থেকে পুলিশ লাইন যেতেও কয়েকটি মরা গাছ নজরে মেলে। যেগুলোর মধ্যে অনেক গাছের ডালপালা পঁচে ভেঙে পড়েছে এবং গাছের গোড়ায় পচনও ধরেছে।

এসব গাছের পাশ দিয়ে প্রতিদিন চলছে বিভিন্ন ধরনের হাজার হাজার যানবাহন। অনেক গাছের গোড়া পঁচে শেওলা জমা অবস্থায়ও দেখা যায়।

মেহেরপুর ও গাংনী শহরের কয়েকজন ইজিবাইক চালকের সাথে আলাপকালে তারা জানান, জেলার বিভিন্ন সড়কে অসংখ্য মরা গাছ থাকায় আমরা আতংকে থাকি। না জানি কখন ভেঙে গাড়ির উপর পড়ে!

ময়ামারী গ্রামের ইউপি সদস্য পদপ্রার্থী আরিফ খান জানান, মরা গাছের নিচ দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন ও পথচারী চলাচল করে। অনেক সময় মাঠে কর্মরত লোকজন মরা গাছের নিচে বসেও থাকে। মরা গাছগুলো অপসারণ করা না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি জানান, এব্যাপারে কোথাও কোন অভিযোগ জানানো হয়নি। তবে ঝুঁকি এড়াতে মরা গাছ অপসারণের জন্য লিখিত অভিযোগ জানানোর উদ্যোগ নেওয়া হবে।

মেহেরপুর সদর উপজেলার ইসলাম নগর গ্রামের মেম্বার পদপ্রার্থী আবুল কাশেম জানান, অনেক সময়ই দেখভালের দায়িত্বে থাকা লোকজন কে পাওয়া যায় না। অতি দ্রুত এসব মরা গাছ অপসারণের উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় জীবন মরা গাছের ডাল কিংবা গাছ ভেঙে দুর্ঘটনায় পতিত হতে পারে সড়কে চলাচলকারী জনগণের।

এব্যাপারে বন বিভাগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন কল রিসিভ করেননি।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান জানান, এ গাছগুলোর দায়িত্বে এলজিইডি, বনবিভাগ, ইউনিয়ন পরিষদ রয়েছেন। তারা লিখিতভাবে অবগত করলে জেলা কমিটি থেকে মরা গাছ অপসারণের উদ্যোগ নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

 মরা গাছে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

আপডেট টাইম : ১০:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২