ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের। ভেড়ামারায় নিরাময় ক্লিনিক বন্ধ: কুষ্টিয়া সিভিল সার্জনের আকস্মিক অভিযান ও কড়া নির্দেশ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি চুমকি, সম্পাদক শিলা

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শবনম জাহান শিলা।

শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে নতুন নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। এখন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে জাহান আরার নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন সিমিন হোসেন রিমি এমপি।

এদিকে মহিলা লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন শাহেদা তারেক দিপ্তি। আর সাধারণ সম্পাদক হয়েছেন হাসিনা বারী চৌধুরী। দক্ষিণের সভাপতি হয়েছেন সাবেরা বেগম, আর সাধারণ সম্পাদক পারুল আক্তার।
সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতিও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এর আগে ২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের।

মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি চুমকি, সম্পাদক শিলা

আপডেট টাইম : ০৮:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২