ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

মেহেরপুরে দুই ছাগল চোরকে ধরে গণপিটুনি

ছবি: ছাগল সহ দুই চোর।

মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর সাহারবাটি গ্রামে দুই ছাগল চোরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, মেহেরপুর শহরের মল্লিকপাড়ার ইকবাল আলীর ছেলে আকাশ (২২) ও শাহাদত হোসেনের ছেলে শামীম (২০)।

অভিযোগের ভিত্তিতে দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেন জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, গাংনীর সাহারবাটি গ্রামের মুক্তি নামে এক নারীর বাড়ির পাশ থেকে তার দুটি বড় খাসি ছাগল চুরি করে আকাশ ও শামীম একটি ইজিবাইকযোগে পালিয়ে আসছিলেন। স্থানীয় লোকজন তাদের দু’জনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশকে জানায়।

সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এছাড়া চুরি যাওয়া ছাগলসহ ইজিবাইকটি জব্দ করে থানায় নিয়ে আসে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, চোর এবং ছাগল থানায় আনা হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

মেহেরপুরে দুই ছাগল চোরকে ধরে গণপিটুনি

আপডেট টাইম : ০৮:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১