ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চীনা প্রেমিককে নিয়ে আত্মগোপনে মেহেরপুরের তরুণী। নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেবেন বাংলাদেশ সরকার জাতীয় স্বীকৃতির পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তালবাড়ীয়া কালিদাসপুর বিদ্যালয়ের সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক পিএলসি, মহাদেবপুর শাখায় গ্রাহক সমাবেশ  নকল ডিবি সেজে ডাকাতির প্রস্তুতি: নোহা গাড়িসহ ৯ পেশাদার ডাকাত গ্রেফতার মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ৪,৪০০ মাদক ট্যাবলেট উদ্ধার ঘোড়াঘাটে শিক্ষক দম্পতির কন্যা মৃত্তিকার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ৪,৪০০ মাদক ট্যাবলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:
মেহেরপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় জেলার সীমান্তবর্তী কাজিপুর বর্ডার পাড়া মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপির একটি টহল দল বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ, ৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ ২৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা আলামত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চীনা প্রেমিককে নিয়ে আত্মগোপনে মেহেরপুরের তরুণী।

মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ৪,৪০০ মাদক ট্যাবলেট উদ্ধার

আপডেট টাইম : ০২:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬