ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চীনা প্রেমিককে নিয়ে আত্মগোপনে মেহেরপুরের তরুণী। নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেবেন বাংলাদেশ সরকার জাতীয় স্বীকৃতির পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তালবাড়ীয়া কালিদাসপুর বিদ্যালয়ের সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক পিএলসি, মহাদেবপুর শাখায় গ্রাহক সমাবেশ  নকল ডিবি সেজে ডাকাতির প্রস্তুতি: নোহা গাড়িসহ ৯ পেশাদার ডাকাত গ্রেফতার মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ৪,৪০০ মাদক ট্যাবলেট উদ্ধার ঘোড়াঘাটে শিক্ষক দম্পতির কন্যা মৃত্তিকার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

নকল ডিবি সেজে ডাকাতির প্রস্তুতি: নোহা গাড়িসহ ৯ পেশাদার ডাকাত গ্রেফতার

নাজমুল আশুলিয়া (সাভার) প্রতিনিধি: ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকাল আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ নয়জন পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি, ডিবির জ্যাকেট, খেলনা পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সোয়া ৯টার দিকে আশুলিয়া থানাধীন নবীনগর স্মৃতিসৌধের সামনে ‘জয় রেস্তোরাঁ’র পার্কিং মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. শামীম রেজা (৩০), মো. জাহাঙ্গীর হোসেন (৫০), মো. রাশেদ (৩৮), পলাশ শেখ ওরফে আপন ওরফে আফজাল (৩৮), মো. কামাল হোসেন (৪৫), মো. সোহাগ ওরফে আব্দুল্লাহ (৪২), মো. কামরুল হোসেন (৫৪), মো. মনিরুল ইসলাম (৪০) ও মো. রাসেল (৩৫)। তারা সিরাজগঞ্জ, বগুড়া, বরিশাল, পাবনা, নড়াইল, কুষ্টিয়া, নরসিংদী ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আঃ মুত্তালিব ও পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডাকাত দলের সদস্যরা ভুয়া ডিবি সেজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

তাদের হেফাজত থেকে ১টি নীল রঙের স্কয়ার নোহা গাড়ি, ৩টি ডিবি লেখা কটি (জ্যাকেট), ১টি হ্যান্ডকাফ, ২টি খেলনা পিস্তল, ২টি ইলেকট্রিক শক মেশিন, ৩টি স্টিলের ধারালো সুইচ গিয়ার ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ডিবি ও র‍্যাব পরিচয় দিয়ে আসামী ধরা বা তল্লাশির নামে ডাকাতি করে আসছিল।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ নম্বর আসামির বিরুদ্ধে ২টি ডাকাতি মামলা; ২ নম্বর আসামির বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা; ৩ নম্বর আসামির বিরুদ্ধে ৪টি ডাকাতিসহ ৭টি মামলা; ৪ নম্বর আসামির বিরুদ্ধে ৫টি ডাকাতিসহ ৬টি মামলা; ৫ নম্বর আসামির বিরুদ্ধে মাদক ও বিশেষ আইনের ২টি মামলা; ৬ নম্বর আসামির বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির ৪টি মামলা এবং ৭ নম্বর আসামির বিরুদ্ধে ১টি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

চীনা প্রেমিককে নিয়ে আত্মগোপনে মেহেরপুরের তরুণী।

নকল ডিবি সেজে ডাকাতির প্রস্তুতি: নোহা গাড়িসহ ৯ পেশাদার ডাকাত গ্রেফতার

আপডেট টাইম : ০৩:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬