ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই এর অভিযোগে ৩ প্রতারক আটক সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ভেড়ামারায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধরমপুরে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্টে চারঘাটের আক্রমণ ঠেকিয়ে পুঠিয়ার জয় কুষ্টিয়ায় এডুকেয়ারে স্কাউট ইউনিট পরিদর্শন, চারা বিতরণ ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ তানোরকে ৩-২ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপে দুর্গাপুরের জয় দশমিনায় সচেতন নাগরিক সমাজপর উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ। থানা ঘেরাও এর ঘোষনা

ঘোড়াঘাটে শিক্ষক দম্পতির কন্যা মৃত্তিকার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে শিক্ষক দম্পতির কন্যা উপজেলার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্তিকা মোহন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে এককভাবে বিদ্যালয়টির পক্ষ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে।
মৃত্তিকা মোহন্ত রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু এবং হরিপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নন্দিতা অধিকারীর বড় মেয়ে। মৃত্তিকার এই সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ছোটবেলা থেকেই সে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে লেখাপড়ায় ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে।
বাবা-মা উভয়েই শিক্ষক হওয়ায় শিক্ষার প্রতি তার আগ্রহ ও অনুপ্রেরণা ছোটবেলা থেকেই গড়ে ওঠে। মেয়ের এই সাফল্যে তারা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা আঞ্জুমান আরা বলেন, “মৃত্তিকা একজন মেধাবী, পরিশ্রমী ও বিনয়ী শিক্ষার্থী। তার এই অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের।”
মৃত্তিকা মোহন্ত ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এলাকাবাসী, তার পিতা-মাতা ও আত্মীয়রা দোয়া চেয়েছেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই এর অভিযোগে ৩ প্রতারক আটক

ঘোড়াঘাটে শিক্ষক দম্পতির কন্যা মৃত্তিকার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

আপডেট টাইম : ০৯:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬