ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শতবর্ষের ইসলামপুর ক্লাব: মাঠ থেকে মঞ্চে রাজশাহীতে প্রয়াত সাইদুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ ধরমপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নির্ধারিত সময়েই যশোরে চালু হবে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগে এসআই প্রত্যাহার  কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দৈনিক কালবেলা পত্রিকার নামে ভুয়া ফটোকাট ফেসবুকে প্রচারের অভিযোগ, ফুলবাড়ী প্রতিনিধি থানায় জিডি দায়ের গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই

রাজশাহীতে প্রয়াত সাইদুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো: রাজশাহী প্রেসক্লাবের প্রয়াত সভাপতি ও সাংবাদিক মো. সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আছর রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী প্রেসক্লাব পরিবার।
অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক সাইদুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা। বক্তারা বলেন, সাইদুর রহমান ছিলেন অভিজ্ঞ, দায়িত্বশীল ও পরোপকারী সাংবাদিক। পেশাগত জীবনে তিনি সাংবাদিকতার পাশাপাশি সহকর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাহেববাজার বড় মসজিদের পেশ ইমাম।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান আব্দুস সবুর আলী, সাধারণ সম্পাদক ও দৈনিক বার্তার মফস্বল সম্পাদক গোলাম মোস্তফা মামুনসহ প্রেসক্লাবের সদস্যরা।
এছাড়াও রাজশাহীর বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এই স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেন।

পরে প্রয়াত সাংবাদিক মো. সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

শতবর্ষের ইসলামপুর ক্লাব: মাঠ থেকে মঞ্চে

রাজশাহীতে প্রয়াত সাইদুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৪৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬