ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভুঁইয়া হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভুঁইয়া হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন অবরোধ

 মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার ব্যবসায়ী মামুন ভুঁইয়া(৩৫) হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধ করা হয়েছে। গতকাল ১৩জুন শুক্রবার রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, নিহত ব্যবসায়ী মামুন ভুঁইয়ার বড় ভাই বাদল ভুঁইয়া, স্ত্রী ইমা আক্তার প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিএনপিতে সন্ত্রাসীদের ঠাঁই নেই। ব্যবসায়ী মামুন ভুঁইয়া হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় আবারো অবরোধ করা হবে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা হয়ে গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় তারা অবরোধ করে। এসময় মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মামুন ভুঁইয়া হত্যাকারীদের গ্রেফতার করা হবে মর্মে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। উল্লেখ্য গত ১০জুন বিকেলে সন্ত্রাসীদের গুলিতে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মুদি দোকানদার মামুন ভুঁইয়া আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ১০টায় নিহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম বাবুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এ ঘটনায় নিহত মামুন ভুঁইয়ার বড় ভাই বাদল ভুঁইয়া বাদী হয়ে ১৬জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভুঁইয়া হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

আপডেট টাইম : ০৮:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫