ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শীতের বাজারে লাল শাকের কদর বেড়েছে: ১০ টাকার শাকে লুকিয়ে আছে সুস্থ থাকার রহস্য হিজরার ঝুলন্ত ম*র*দেহ উদ্ধার পরিবার লা*শ নিতে অস্বীকৃতি, বাঘায় নকল ওষুধের কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা ছাতারপাড়াতে প্রধানমন্ত্রী গোল্ডকাপ:টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে নওদাআজমপুরকে হারিয়ে গাছেরদাইড় ফুটবল একাদশের দুর্দান্ত জয়। স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়ার ১১৭ সদস্যের নতুন কমিটি অনুমোদন শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির চতুর্থ দিন, অফিস সাধারণ ছুটি, গ্রেফতার হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা ভেড়ামারায় নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫০ পানচাষীকে বিনামূল্যে চাল বিতরণ সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সোহেল হোসেন লক্ষীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালে জেলার রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে হেযবুত তওহীদ জেলা ছাত্র ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের আহ্বায়ক রেদোয়ান হাসান রিজভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের আহ্বায়ক মো. রিপন হোসেন।

তিনি বলেন, “তওহীদের আদর্শই পারে সমাজে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে। ছাত্র সমাজকে এই পরিবর্তনের অগ্রভাগে থাকতে হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র ফোরামের সহকারী আহ্বায়ক শাহরিয়ার ইসলাম। তিনি বলেন, “তওহীদের সঠিক জ্ঞান ও আদর্শে শিক্ষিত তরুণরাই ন্যায়ের সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারে।”

বক্তারা বলেন, তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্র সমাজের আদর্শিক নেতৃত্ব ও নৈতিকতার বিকল্প নেই। তারা তরুণদের সত্য ও ন্যায়ের সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ফোরামের সাহিত্য সম্পাদক বিবি ফাতেমা, প্রকাশান সম্পাদক জান্নাতুন নাইম লিজা সহ আরও অনেকে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রফোরামের সদস্য মারিয়া সুলতানা নিশি।  শেষে সভাপতির সমাপনি বক্তব্য ও দোয়া, মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

শীতের বাজারে লাল শাকের কদর বেড়েছে: ১০ টাকার শাকে লুকিয়ে আছে সুস্থ থাকার রহস্য

লক্ষ্মীপুরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:১৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫