ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আপনি কি বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন? মিলিয়ে নিন এই ৮টি লক্ষণ ফিলিপনগরে ‘মেধাযাত্রা–২০২৬’, ৪৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ, সংবর্ধিত ৪০ কৃতী শিক্ষার্থী কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত শীঘ্রই  স্বেচ্ছাসেবামূলক কর্মসূচী নিয়ে আসছে অর্ধশতাধিক সামাজিক  সংগঠনের প্ল্যাটফর্ম দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে শেষ করেছে বিজিবি জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও গর্ভপাত, গ্রেফতার ০৩ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল নাগরপুরে বিজয়া দশমীর মেলার মধ্য দিয়ে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন যশোরের লালদীঘিতে ভক্তদের অশ্রুসিক্ত বিদায় আসছে বছরের অপেক্ষা, নৌকায় চড়ে বিদায় নিলেন দেবী দুর্গা

লক্ষ্মীপুর জেলাতে সম্মাননা পেলেন দুই নারী মুক্তিযোদ্ধা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে দুইজন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা তাহেরা বেগম ও বনশ্রি পাল চৌধুরী। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোসাইন আকন্দ তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে নারী মুক্তিযোদ্ধারা পাকহানাদার বাহিনীকে মোকাবিলা করতে গিয়ে সম্মুখযুদ্ধে তাদের নিজেদের ভূমিকা ও বিভীষিকাময় অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। এই সময় তারা সাহসিকতায় পুরুষ মুক্তিযোদ্ধাদের সহযোগী হয়ে যুদ্ধে লড়ার নানা ঘটনা উল্লেখ করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ফ.ম মোজাম্মেল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এ সময় মন্ত্রী সারাদেশে একযোগে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।সম্মাননা প্রদান অনুষ্ঠানে লক্ষ্মীপুরে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুর এ আলম, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক সুলতানা জোবেদ খানম প্রমুখ

Tag :
জনপ্রিয় সংবাদ

আপনি কি বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন? মিলিয়ে নিন এই ৮টি লক্ষণ

লক্ষ্মীপুর জেলাতে সম্মাননা পেলেন দুই নারী মুক্তিযোদ্ধা

আপডেট টাইম : ০৫:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২