ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুষ্টিয়া মুক্ত স্কাউটদলের দুই দিনব্যাপী ডে- ক্যাম্পের সমাপনী রাজশাহীতে ১০ দলের অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা ভেড়ামারায় মাদকসহ যুবক আটক, মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে ফার্মেসিকে জরিমানা ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, মোটরসাইকেল চালক আহত সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কৃষকের প্রশ্ন,ফসল ফলিয়েও ন্যায্য মূল্য নেই; আর কত? ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, বিজয়ী মির্জা ফখরুল ঘোড়াঘাটে দাম্পত্য কলহের বলি শিশু তাসপিয়া সৎ বাবা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ভেড়ামারায় যুবক গ্রেফতার, থানায় মামলা

লক্ষ্মীপুর বশিকপুরে জমি কিনে বিপাকে ব্যবসায়ী

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ব্যবসায়ী আবুল কালাম ভূঁইয়ার কেনা প্রায় ১৩ শতাংশ জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে। জমির পূর্বের মালিক বাহার উদ্দিন ও তার ভাই নুর নবী বাবুল জমিটি দখলে নিতে মামলা দিয়ে কালামকে হয়রানি করে আসছে। রোববার (২৯ মে) বিকেলে ভূক্তভোগী কালাম বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে ২৬ মে কালাম একই ঘটনায় বিচার চেয়ে ৬ জনের নামে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। পরে ২৮ মে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী কালাম সদর উপজেলার ৭নং বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের ভূঁইয়া বাড়ির মৃত আজিজ উল্যা ভূঁইয়ার ছেলে ও স্থানীয় নাগেরহাট বাজারের ব্যবসায়ী। অভিযুক্তরা বাহার ও বাবুল একই গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে।

অভিযোগ সূত্র জানায়, ২০২১ইং সালে কালাম ১৩.২৫ শতাংশ জমি বাহারদের কাছ থেকে ক্রয় করেন। এর পাশেই কালামের আরও ৬ শতাংশ জমি রয়েছে। সেখানে কালামের বোন ৫০ বছর ধরে বসবাস করে আসছে। সম্প্রতি বাহার ও বাবুল তাদের বিক্রি করা জমিটি ফের দখলে নিতে চেষ্টা চালায়। এই নিয়ে তারা কালামের বিরুদ্ধে থানা ও আদালতে মামলাও দায়ের করে।

পরে ঘটনাটি ৩ জন আইনজীবীর মাধ্যমে মীমাংসা হয়। এতে কালাম জমির মালিক বলে প্রমাণিত হয়। বৈঠকে মীমাংসা হলে ২৬ মে বাহার ও বাবুল লোকজন নিয়ে এসে কালাম ও তার বোনের অনুপস্থিতিতে ওই জমিতে একটি ঘর নির্মাণের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তারা কালামসহ তার পরিবারকে হত্যার হুমকি দেয়।

বক্তব্য জানতে অভিযুক্ত নুরনবী বাবুলের মোবাইল ফোনে একাধিকার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে তার বোন খোদেজা বেগম বলেন, জমির মালিক আমরা। কালাম জোরপূর্বক দখল করে আসছে। সেখানে ঘর নির্মাণ করলে তারা তা ভেঙে নিয়ে যায়। এই ঘটনায় তারা আমাদেরকে মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া মুক্ত স্কাউটদলের দুই দিনব্যাপী ডে- ক্যাম্পের সমাপনী

লক্ষ্মীপুর বশিকপুরে জমি কিনে বিপাকে ব্যবসায়ী

আপডেট টাইম : ০৯:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২