ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যশোরের লালদীঘিতে ভক্তদের অশ্রুসিক্ত বিদায় আসছে বছরের অপেক্ষা, নৌকায় চড়ে বিদায় নিলেন দেবী দুর্গা জমি লিখে না দেওয়ায় হাসপাতালে নিতে বাধা অসুস্থ বাবাকে সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেড়ামারায় গ্রেপ্তার ৬ ছেলের ঘরেও আশ্রয় হলো না ৮৫ বছর বয়সী জয়নব ভানুর রাজশাহীসহ উত্তরবঙ্গের উন্নয়নে বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর রাজশাহীতে ৩৮,৯৭০ আঁখ চাষীকে আর্থিক প্রনোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে শান্তির দেশে পরিণত করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদিতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নজরুলের মৃ’ত্যু’দ’ণ্ড কার্যকর, বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল সাংবাদিক জহিরুলের মামলা প্রত্যাহার ও আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন মো: আব্দুল বাতেন বাচ্চু,

সৈয়দপুরে বিদ্যুৎ এর দাবীতে সড়ক অবরোধ

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরের ভুক্তভোগী এলাকাবাসী বিদ্যুতের দাবীতে সড়ক অবরোধ করে করেছেন। রোববার রাত ৮টায় শহরের পুরাতন বাবুপাড়া রোস্তম মোড় এলাকায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। এতে সৈয়দপুর টার্মিনাল থেকে বঙ্গবন্ধু চত্বর (পাঁচ মাথা মোড়) পর্যন্ত উভয়পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকা পড়ে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, গতকাল শনিবার রাত থেকে বিদ্যুৎবিহীন শহরের পুরাতন বাবুপাড়া ও অফিসার্স কলোনী এলাকা। বার বার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলেও সারাদিনে সমস্যা সমাধানের কোন উদ্যোগ নেওয়া হয়নি। বরং তাদের গড়িমসির কারনে সন্ধ্যায় এলাকার একটি ট্রান্সফরমারে আগুন লাগে। এতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসলেও বিদ্যুৎ তথা নেসকো কর্তৃপক্ষ কোন ভ্রুক্ষেপই করেনি।

ফলে এলাকায় চরম আতংক ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণ হলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান বিদ্যুৎ অফিসে যোগাযোগ করায় বিদ্যুৎকর্মীরা একটি পিকআপ ভ্যান নিয়ে ঘটনাস্থলে এসে সমস্যার সমাধান না করে উল্টো কয়েকটি বিদ্যুৎ লাইন কেটে দিয়ে ফিরে যেতে ধরে। এতে বিক্ষুব্ধ জনতা আরও বেশি উত্তেজিত হয়ে পরে এবং বিদ্যুৎকর্মীদের গাড়ি আটকে দেয়।

এক পর্যায়ে জনগন শ্লোগান দিতে শুরু করলে বিদ্যুৎকর্মীরা পিকআপ রেখে পালিয়ে যায়। পরে সৈয়দপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিন আকতার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহিন বলেন, ২ দিন থেকে এলাকা বিদ্যুৎহীন।

আমি নিজেই বার বার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করি। কিন্তু তারা আসছি দেখছি বলে কালক্ষেপন করেছেন। এমনকি ট্রান্সফরমারে আগুন লাগার খবরেও তারা কর্নপাত করেনি। নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তাজমুল হক বলেন, একসাথে অনেক জায়গায় সমস্যা হওয়ায় সমাধান করতে একটু সময় লাগবে। পুরাতন বাবুপাড়ার বিদ্যুৎ ট্রান্সফরমার নষ্ট হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরের লালদীঘিতে ভক্তদের অশ্রুসিক্ত বিদায় আসছে বছরের অপেক্ষা, নৌকায় চড়ে বিদায় নিলেন দেবী দুর্গা

সৈয়দপুরে বিদ্যুৎ এর দাবীতে সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৫:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০