ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

১ শর্তে পদ্মা সেতু পার হতে পারবে মোটরসাইকেল।

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর দিন যানচলাচলে জন্য খুলে দেয়া হলে ২য় দিনে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আসায় পদ্মা সেতুতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না মোটরসাইকেল।
মুন্সীগঞ্জের মাওয়া টোল প্লাজা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বসানো হয়েছে চেকপোস্ট। বাধ্য হয়ে চালকরা পিকআপ ভ্যান ভাড়া করে সেতু পার হচ্ছেন। এতে প্রত্যেক মোটরসাইকেল চালককে গুনতে হচ্ছে ১ থেকে ২ হাজার টাকা।
 মঙ্গলবার সকাল থেকেই এ দৃশ্য দেখা গেছে। পদ্মা সেতু উত্তর থানার কাছেই পিকআপ ভ্যানে মোটরসাইকেল তোলা হচ্ছে। পদ্মা সেতু টোল কর্তৃপক্ষ জানিয়েছে,পিকআপ ভ্যানে মোটরসাইকেল তোলার পরে ভালোভাবে ঢেকে নিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করা যাবে। তবে চালক, মালিক গাড়িতে যেতে পারবেন না। তারা অন্য গাড়িতে সেতু পার হবেন।
মাওয়া টোল প্লাজায় কর্মরত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক সাংবাদিকদের জানান, পিকআপ ভ্যানে মোটরসাইকেল কাপড় বা কোনো কিছু দিয়ে ঢেকে পার করা হলে সেটি পণ্যবাহী গাড়ি হিসাবে ধরা হয়।
সে ক্ষেত্রে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে। এদিকে যান চলাচল চালুর তৃতীয় দিনে পদ্মা সেতুতে  চাপ অনেকাংশে কম। এতে ব্যক্তিগত,পণ্যবাহী ও গণপরিবহনসহ অন্যান্য গাড়ি স্বাচ্ছন্দ্যে সহজেই নির্ধারিত টোল দিয়ে সেতু পার হতে পারছে। শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী।
মাওয়া প্রান্তে টোল প্লাজা ও অভিমুখে পদ্মা সেতু উত্তর থানার মোড় থেকে মোটরসাইকেল আরোহীদের সতর্ক করে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
অনেক মোটরসাইকেল এরপরও টোল প্লাজায় দফায় দফায় আসছে। সেতুতে ছবি তোলা, থামলে ও গাড়ি থেকে নামলে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে টোলপ্লাজায় মাইকিং ও টহল দিচ্ছে সেনাবাহিনী।
তবে মোটরসাইকেল চালকদের অভিযোগ, পিকআপ ভ্যানে মোটরসাইকেল সংশ্লিষ্ট কাউকে সঙ্গে যেতে দিচ্ছে না। এতে চুরির ভয় থাকে। এ জন্য আমরা ভোগান্তিতে পড়েছি
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১ শর্তে পদ্মা সেতু পার হতে পারবে মোটরসাইকেল।

আপডেট টাইম : ০৪:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২