ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাজীপুরের ১৩ ইটভাঁটা বন্ধ করে দিল পরিবেশ অধিদফতর

কাজি মোস্তফা রুমি স্টাফ রিপোর্টার: গাজীপুরের ১৩টি অবৈধ ইটভাঁটাকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ইটভাঁটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং। ৭ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর পরিবেশ অধিদফতরের সহযোগিতায় পরিবেশ অধিদফতর সদর দফতরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে কালিয়াকৈর উপজেলার শাহবাজপুর ও বলিয়াদী এলাকায় অবস্থান গ্রহণযোগ্য নয় (অবৈধ) এমন ইটভাঁটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাঁটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে নিষিদ্ধ এলাকায় ইটভাঁটা স্থাপন ও পরিচালনা করায় ১৩টি ইটভাঁটা থেকে মোট ২৪ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয় এবং ইটভাঁটাগুলোকে বন্ধ করে দেওয়া হয়।

এ সময় পরিবেশ অধিদফতর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নয়ন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযানে অংশ নেন।

অভিযানে কালিয়াকৈরের মেসার্স থ্রি স্টার ব্রিকসকে দুই লাখ টাকা, মেসার্স ফাইভ স্টার ব্রিসককে তিন লাখ টাকা, মেসার্স নাসির ব্রিকস অ্যান্ড কোং দুই লাখ টাকা, মেসার্স যমুনা ব্রিকসকে দুই লাখ টাকা, মেসার্স মেল্লা ব্রিকসকে তিন লাখ টাকা, মেসার্স আরবিসি এন্টারপ্রাইজকে এক লাখ টাকা, মেসার্স সততা ব্রিকসকে এক লাখ টাকা, মেসার্স একতা ব্রিকস ম্যানুকে দেড় লাখ টাকা, মেসার্স এসএম ব্রিকস ইউনিট-১ ও ২ কে তিন লাখ টাকা, মেসার্স জেআরএইচ এন্টারপ্রাইজকে দুই লাখ টাকা, মেসার্স ভাই ভাই ব্রিকসকে দুই লাখ টাকা এবং মেসার্স এনআরএস ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

গাজীপুরের ১৩ ইটভাঁটা বন্ধ করে দিল পরিবেশ অধিদফতর

আপডেট টাইম : ০৯:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২