ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

পতাকাবিহীন সরকারি অফিস, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। তবে ২টি সরকারি অফিসে ছিলো না জাতীয় পতাকা। দিবসের প্রথম প্রহর ১২.০১ মিনিটে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় মহান ২১ শে ফেব্রুয়ারী ২০২২।

প্রথমে রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই জাহান শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে টাঙ্গাইল -৬ আসনের সাংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু’র পক্ষে ফুল দেয়া হয়। যথাক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধাগণ, বিরোধী দলের নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক ও সামজিক সংগঠনের দায়িত্ব প্রাপ্তরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে উপজেলার বিভিন্ন দপ্তর ঘুরে দেখা যায় এক ভিন্ন চিত্র, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (বি আর ডি বি) অফিস এবং উপজেলার আনসার ভিডিপি অফিসারের কার্যালয় (আনসার ভিডিপি অফিস) এ উত্তোলিত হয়নি জাতীয় পতাকা।

বি আর ডি বি অফিসের অফিস সহায়ক জানায়, যে কর্মচারীর কাছে পতাকা ছিলো, সে পতাকা তালা বন্ধ করে ছুটিতে বাড়িতে গিয়েছেন। তবে অফিস প্রধান মো. রুহুল আমীন, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তবে আনসার ভিডিপি অফিসের কাউকে এ সময় দেখা যায়নি। এ বিষয়ে কথা বলতে, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই জাহানের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

পতাকাবিহীন সরকারি অফিস, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

আপডেট টাইম : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২