ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ধোপাদীঘির উন্নয়ন কাজ পরিদর্শন করলেন স্বরাষ্ট্র সচিব

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর ধোপাদিঘী সংরক্ষণ ও উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন।

রবিবার (১৩ মার্চ) বেলা আড়াইটায় মেয়র আরিফুল হক চৌধুরী সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেনকে ধোপাদিঘীর উন্নয়ন কাজ ঘুরে দেখান।

এসময় তিনি প্রকল্প সংশ্লিষ্টদের কাছে উন্নয়ন কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। ধোপাদিঘীর উন্নয়ন কাজ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মোশারফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত, ভারত সরকারের অনুদানে ‘উন্নত পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় অবকাঠামো নির্মান প্রকল্প’র’ আওতায় ৪.৯১ একর ভূমির ধোপাদিঘীর সংস্কার, সংরক্ষণ ও উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পে ধোপাদীঘির চারদিকে ১৮৫১ ফুট দীর্ঘ ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। নির্মাণ করা হচ্ছে একটি বানিজ্যিক ভবন। উন্নয়ন কাজের প্রায় ৮৫ ভাগ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

ধোপাদীঘির উন্নয়ন কাজ পরিদর্শন করলেন স্বরাষ্ট্র সচিব

আপডেট টাইম : ০৫:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২