ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দ্বিতীয় ধাপে ২৬ টি কেন্দ্রে প্রাথমিকের পরীক্ষা দেবেন ১৪ হাজার ৫শ ৯১জন প্রার্থী

মো.আককাস আলী: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার জন্য নওগাঁর পরীক্ষা ২৬ টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এ জেলার ১১ টি উপজেলার ২৮ হাজার ৭ শত ১৬ জন চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নেবেন দুই ধাপে। বৃহস্পতিবার বিকেলে এ সব তথ্য জানান পরীক্ষা সংশ্লিষ্টরা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শুক্রবার দ্বিতীয় ধাপে জেলার ১১ টি উপজেলার মধ্যে ৬ টি উপজেলার মোট ১৪ হাজার ৫ শত ৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। শুক্রবার পরীক্ষায় অংশগ্রহণ করবেন জেলার সদর উপজেলা, পোরশা উপজেলা, নিয়ামতপুর উপজেলা, সাপাহার উপজেলা, পত্নীতলা উপজেলা ও রাণীনগর উপজেলার চাকুরী প্রত্যাশীরা এবং তৃতীয় ধাপে আগামী ৩ জুন পরীক্ষা হবে জেলার বাকী ৫ উপজেলার ১৪ হাজার ২ শত ২৫ জন চাকুরী প্রত্যাশীদের।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ রেজা বলেন, আগামীকাল শুক্রবার শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে জেলা প্রশাসক স্যারসহ সংশ্লিষ্টদের নিয়ে মত বিনিময় সভা করা হয়েছে। যদি পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকে বা বৃষ্টি হয়, পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে প্রাকৃতিক দূর্যোগের কারণে বা বিদ্যুৎ না থাকলে কক্ষে আলোর জন্য পর্যাপ্ত মোমবাতির ব্যবস্থা করে রাখা হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, আগামীকাল পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। সেই সভায় পরীক্ষা চলাকালীন সময়ে পালনীয় বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং জেলার ২৬টি কেন্দ্রে ১৪৪ ধারা জারী করাসহ প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

দ্বিতীয় ধাপে ২৬ টি কেন্দ্রে প্রাথমিকের পরীক্ষা দেবেন ১৪ হাজার ৫শ ৯১জন প্রার্থী

আপডেট টাইম : ০৮:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২