ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

দিনাজপুরের খানসামায় ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীকে কারাদন্ড প্রদান

তাজ চৌধুরী, দিনাজপুর: দিনাজপুরের খানসামায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির প্রত্যেককে ১০ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সকালে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম ওই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত হচ্ছে, উভয়েই টঙ্গুয়া গ্রামের হেম চন্দ্র রায়ের ছেলে বিজয় কুমার রায় ও বাবুল ইসলামের ছেলে মাসুম ইসলাম।

জানা গেছে, খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম এর উপস্থিতিতে রবিবার সকালে এস আই মোতাহার, এ এস আই অশোকসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এক বিশেষ অভিযান পরিচালনার সময় মাদক সেবন অবস্থায় হাতেনাতে আটক করা হয় তাদের। এ সময় তাদের কাছ থেকে মাদক পাওয়া যায়। তারা মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।

খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেন খানসামা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন। তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামীদের আজই দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

দিনাজপুরের খানসামায় ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীকে কারাদন্ড প্রদান

আপডেট টাইম : ০৫:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০