ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর মিরপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ: মেয়ের মায়ের মুচলেকা ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযান: ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় হাবলু মোল্লার হাসপাতাল নির্মাণের ঘোষণা

দৌলতপুর দেওয়ানী আদালত পরিদর্শন করলেন বিচারপতি মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ  কুষ্টিয়া দৌলতপুর দেওয়ানি আদালত পরিদর্শন করলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তাফিজুর রহমান।

অধস্তন আদালতগুলোর বিচারকাজ তথা মামলা নিষ্পত্তিতে গতি বাড়ানোর লক্ষ্যে দেশের ৪৬টি জেলা আদালত পরিদর্শন করছেন হাইকোর্টের ১৭ বিচারপতি। দুই পর্বে ভাগ হয়ে এ সফর করছেন বিচারপতিরা। এর মধ্যে প্রথম পর্বের সফর শেষ হয়েছে ২১ সেপ্টেম্বর। আর ২২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্বের সফর শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। প্রায় দেড় মাসব্যাপী দুই পর্বের এ সফরে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ আদালতের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং চিফ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতও পরিদর্শন করবেন বিচারপতিরা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ১২:৩০ মিনিটে দৌলতপুর উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত সহকারী জজ (দেওয়ানী) আদালতে এসে পৌছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার, সহকারী কমিশনার (ভূমি) শাহিন আফরোজ খসরু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান, পরিদর্শক (তদন্ত) মোস্তফা হাবিবউল্লাহ। এ সময় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের বিচারপতি মোস্তাফিজুর রহমানের সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দৌলতপুর আদালতে পৌঁছালে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন এবং তিনি সালাম গ্রহণ করেন।

তিনি আদালতের মধ্যে প্রবেশ করলে অভ্যর্থনা জানান দৌলতপুর দেওয়ানি আদালতের সিনিয়র সহকারী জজ শাহীন আলম। পরে আদালত পরিদর্শন করেন ও কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর

দৌলতপুর দেওয়ানী আদালত পরিদর্শন করলেন বিচারপতি মোস্তাফিজুর রহমান

আপডেট টাইম : ০৩:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২