ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ: মেয়ের মায়ের মুচলেকা ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযান: ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় হাবলু মোল্লার হাসপাতাল নির্মাণের ঘোষণা জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে ভেড়ামারায় ১০ হাজার টাকা জরিমানা নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে ফুটপাতহীন আঞ্চলিক মহাসড়ক, যানজট ও জনভোগান্তি চরমে

ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

‎২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১০:৪৫ ঘটিকায় ভেড়ামারা থানাধীন মঠপাড়া এলাকার একটি পাকা রাস্তার ওপর থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মনোয়ার হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মঠপাড়া এলাকার জনৈক মোঃ মনিরুজ্জামানের বাড়ির সামনে অবস্থান নেন। পরে সেখান থেকে ৫০ পিস ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়।

‎গ্রেফতারকৃত আসামিরা হলেন— ভেড়ামারা থানার মঠপাড়া এলাকার মৃত অবনি কুমার বিশ্বাসের ছেলে শিবু কুমার বিশ্বাস (৩০), বৃত্তিপাড়া এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ কাউছার আহমেদ (২১) এবং হিড়িমদিয়া এলাকার মোঃ জিয়ারুল রহমানের ছেলে মোঃ জিহাদ আলী (১৯)।

‎ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ: মেয়ের মায়ের মুচলেকা

ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আপডেট টাইম : ০৭:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬