ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার,আটক ১ আড়ানী পৌরসভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল বাঘায় উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু- লক্ষ্য বেকারত্ব ও সাইবার অপরাধ প্রতিরোধ ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ

ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযান: ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

‎ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযান: ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস
‎

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারায় দেশীয় প্রজাতির মাছ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
‎
‎৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার কাজিহাটা এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এই মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।
‎
‎মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাজিহাটা এলাকার নদী-নালা ও জলাশয়ে অভিযান চালিয়ে মাছের প্রজনন ও প্রাকৃতিক বংশবৃদ্ধি ধ্বংসকারী নিষিদ্ধ ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত এই ক্ষতিকর জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০,০০০ টাকা।
‎
‎পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলার সাতবাড়িয়া বাজারে নিয়ে এসে সর্বসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।
‎অভিযান পরিচালনাকালে ভেড়ামারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আল-আমিনসহ পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতা প্রদান করেন।
‎
‎সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জলাশয়ের ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সুরক্ষায় জনস্বার্থে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
‎
‎
‎
‎

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযান: ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

আপডেট টাইম : ০৭:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬