ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক। শুরু হয়েছে কম বেশি কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

মা ইলিশ সংরক্ষণে দশমিনায় সবধরনের মাছ ধরা বন্ধ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণে মঙ্গলবার মধ্যরাত থেকে পটুয়াখালীর দশমিনার তেঁতুলিয়া-বুড়াগেীরাঙ্গসহ দেশের ইলিশ বিচরণের অভয়াশ্রমে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ পরিববহন, বিক্রয় ও মজুদ নিষিদ্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে কোনো জেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে তার বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলাসহ জেল জরিমানার বিধান রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতবছর থেকে ৬ দিন পিছিয়ে এবার ১৪ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষণে অভয়াশ্রমগুলোতে সবধরণের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ সাগরের নোনা পানি ছেড়ে নদীর মিঠা পানিতে ডিম ছাড়তে ছুটে আসে। এই ২২ দিন জেলেরা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকলে তা ইলিশ প্রজননে বড়ধরনের সহায়ক ভূমিকা রাখবে।

নিষেধাজ্ঞা চলাকালে বিরত থাকা জেলেদের প্রণোদনা হিসেবে মাথাপিছু ২০ কেজি হারে চাল দেওয়া হবে। উপজলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব আলম তালুকদার জানান, উপজেলার নদীর ৫হাজার ৪শ’ ৭৭ জেলেকে এই ২২দিনের জন্য প্রণোদনা হিসেবে ২০কেজি হারে চাল দেওয়া হবে। তবে এ সময় কোনো জেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে নামলে তার বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে জেল জরিমানার বিধান রাখা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে মা ইলিশ সংরক্ষণে এবং জেলেদের সতর্ক রাখতে কোস্টগার্ড, নৌপুলিশ, থানা পুলিশ, মৎস্যবিভাগ, প্রশাসন ও জনপ্রতিনিধিরা যৌথভাবে দায়িত্ব পালন করবেন। এই জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি

মা ইলিশ সংরক্ষণে দশমিনায় সবধরনের মাছ ধরা বন্ধ

আপডেট টাইম : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০