ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় অবাধে নিধন করা হচ্ছে বন্যপ্রাণী 

 রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় জেলার  সোনাতলা উপজেলায় প্রশাসনকে তোয়াক্কা না করে অবাধে নিধন করা হচ্ছে বিভিন্ন বন্য প্রাণি। যার ফলে  নষ্ট হয়ে যাচ্ছে  পরিবেশের ভারসাম্য। বিভিন্ন সূত্রে জানা গেছে  সাঁওতাল সম্প্রদায়ের  লোকজন এসব বন্য প্রাণী শিকার করলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া, হলিদাবগা, ভেলুরপাড়া, নিমেরপাড়া, জোড়গাছা, ছিচারপাড়া, রংরারপাড়া, চরপাড়া, দিঘলকান্দি, কলেজ স্টেশন, নওদাবগা, হাটকরমজা, ঠাকুরপাড়া, গোসাইবাড়ি এলাকায় কয়েকটি দলে বিভক্ত হয়ে সাঁওতাল সম্প্রদায়ের লোকজনকে তীর দিয়ে শিয়াল, বেজী শিকার করতে দেখা গেছে। এদের মধ্যে শিকারী দলের সদস্য কমলেশ বলেন, গতকাল বুধবার সকাল থেকে তারা সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে বন্য প্রাণি শিকারে মাঠে নেমেছে। সাঁওতাল সম্প্রদায়ের  সদস্যরা জানান, বন্য প্রাণির মাংস তাদের প্রিয় খাবার। এ বিষয়ে স্থানীয় জনসাধারণ জানান, এ ধরনের বণ্য প্রাণি তাদের গৃহপালিত হাঁস-মুরগি, ছাগল,  ভেড়ার উপর আক্রমণ করে। এমনকি হিংস্র পশু হিসেবে শিয়াল মানুষ ও পশু-পাখির ক্ষতি সাধন করে। তাই সাঁওতালদের এমন কাজে তারা বাধা হতে চাননা। এ বিষয়ে বগুড়া  সোনাতলা থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান বন্য প্রাণি শিকারের সাথে যারা জড়িত থাকবে, তাদেরকে  অবশ্যই আইনের আওতায় আনা হবে। কারণ বন্য প্রাণি শিকারে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

বগুড়ায় অবাধে নিধন করা হচ্ছে বন্যপ্রাণী 

আপডেট টাইম : ০৭:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪