ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রাজশাহীতে ছোট ভাইয়ের বউকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাসুর কারাগারে

রাজশাহী ব্যুরো: রাজশাহীর গোদাগাড়ীতে ছোট ভাইয়ের বউকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে দায়ের করা মামলায় ভাসুর আবু সাইদকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

সোমবার (২৭ মে) রাজশাহীর গোদাগাড়ী আমলি আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন।

বাদি পক্ষের আইনজীবী এ্যাড: রায়হান কবীর জানান, গত ১৩ মে ভাসুর আবু সাঈদ এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এনে গোদাগাড়ী থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতণ দমন আইন ২০০৩ এর সংশোধনী আইনের ৯ /৪ এর (খ) ধারায় মামলা করেন। মামলাটি গোদাগাড়ী আমলি আদালতে বিচারিক কার্য শুরু হলে আসামী আবু সাইদ আদালতকে জানিয়েছিলেন, বিষয়টি ভুল বোঝাবুঝি মর্মে তিনি মামলা করেছে। এ বিষয়টি আমলে নিয়ে আদালত ৫ দিনের জামিন দেন অর্থাৎ ২৭ মে পর্যন্ত।সোমবার পুনরায় আদালতে হাজির হয়ে আবু সাইদ জামিন চাইলে বাদি পক্ষে আমি ঘটনার পুরো বিষয়টি তুলে ধরি এবং জামিনের বিরধিতা করি। একই সাথে সাক্ষীরা তার বিপক্ষে সাক্ষ দেন। এসময় আসামী তার পক্ষে কোনো সাক্ষী উপস্থাপন করতে পারেন নি। যার প্রেক্ষিতে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন।

মামলা বরাতে জানা যায়, গত ১৬ এপ্রিল গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক এলাকার ওই নারী রাতে খাওয়া দাওয়া শেষে তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ঘরে লাইট জ্বালানো ছিল। বাড়ীর প্রধান গেটের দরজা বন্ধ থাকলেও ওই নারীর শয়ন কক্ষের দরজা খোলা ছিল। রাত ১ টার দিকে আবু সাঈদ কৌশলে বাড়ির মেইন গেট দিয়ে প্রবেশ করেন এবং ওই নারীর শয়ন কক্ষে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় তিনি চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে আসলে সাঈদ পালিয়ে যায়। এরপর পরিবারের সাথে আলাপ করে ১৩ মে গোদাগাড়ী থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

রাজশাহীতে ছোট ভাইয়ের বউকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাসুর কারাগারে

আপডেট টাইম : ১০:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪