ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

এবার নওগাঁয় ৪ হাজার কোটি টাকার আম বাণিজ্যের আশা ব্যবসায়ীদের

মোহাম্মদ আককাস আলী :
বরেন্দ্র অঞ্চল হিসেবে খ্যাত নওগাঁ জেলা ধানের রাজধানী হিসেবে পরিচিত হলেও দখল করে নিয়ে চলছে আমের রাজত্ব। এবার আমের রাজ্যে ৪ হাজার কোটি টাকার আম বাণিজ্যের আশা ব্যবসায়ীদের।
 এবার প্রায় ৪ লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এমনকি ৫০০ মেট্রিক আম রফতানির অর্ডার পেয়েছেন বাগান মালিকরা।
ইতিমধ্যে হিমসাগর, খিরসা, গোপালভোগ, আম্রপালি, ফজলি, বারিফোরসহ অন্তত ২৩ জাতের সুমিষ্ট আম বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে এ জেলায়।
 বৈরী আবহাওয়ার কারণে এবার কিছুটা দেরিতে আম নামানোর ঘোষণা দেয় জেলা প্রশাসন। অপেক্ষা শেষে বাজারে আসতে শুরু করেছে সুস্বাদু ল্যাংড়া, গোপালভোগ ও হিমসাগর জাতের আম। জমতে শুরু করেছে আমের বাজারও।
 ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি রফতানির জন্য নতুন বৈদেশিক বাজার সৃষ্টির দাবি বাগান মালিকদের।

সরকার উদ্যোগ নিলে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা সম্ভব।

 কৃষি বিভাগ বলছে, চলতি বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮০ হাজার মেট্রিক টন। আর সব ঠিক থাকলে প্রায় ৪ হাজার কোটি টাকার বাণিজ্যের আশা কৃষি বিভাগের।
 কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, বিদেশ কীভাবে এসব আম রফতানি করা যায়, সে বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর কাজ করছে।
 জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল বলেন, অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবার আমের বাজার ব্যবস্থাপনা ভালো রয়েছে। আশা করছি চাষিরা ভালো দাম পাবেন।
 গতবছর নওগাঁ থেকে আম্রপালি, বারি-৪ ও কাটিমন জাতের ৩শ মেট্রিক টন আম বিদেশে রফতানি হয়। আর চলতি বছর প্রায় ৫শ মেট্রিক টন আম মধ্যপ্রাচ্য ও চিনে রফতানির অর্ডার পেয়েছেন ব্যবসায়ীরা।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

এবার নওগাঁয় ৪ হাজার কোটি টাকার আম বাণিজ্যের আশা ব্যবসায়ীদের

আপডেট টাইম : ০৮:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫