ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

রায়পুর প্রেসক্লাবের সভাপতি–সম্পাদককে লিগ্যাল নোটিশ

সোহেল হোসেন লক্ষীপুর প্রতিনিধি   রায়পুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন সাংবাদিক মো. এহসানুল আসিফ মাসুম। তার পক্ষে নোটিশ পাঠান আইনজীবী অ্যাডভোকেট আ

নোয়ার হোসেন। ১৬ নভেম্বর জারি করা এ নোটিশে প্রেসক্লাবের পক্ষ থেকে পূর্বে প্রকাশিত একটি বিবৃতি প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। গত ১২ নভেম্বর রায়পুর প্রেসক্লাবের প্যাডে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “মো. এহসানুল আসিফ মাসুম” নামে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া একজন ব্যক্তি সরকারি বিভিন্ন দপ্তরে “অনৈতিক কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে জড়িত”—এমন তথ্য তাদের দৃষ্টিগোচর হয়েছে। একই সঙ্গে প্রেসক্লাব জানায়, উক্ত ব্যক্তির সঙ্গে ক্লাবের কোনো সম্পর্ক নেই এবং তিনি কখনো সদস্য ছিলেন না। বিবৃতি বিভিন্ন সরকারি দপ্তরে প্রেরণ করা হয়, যা আলোচনার জন্ম দেয় স্থানীয় সাংবাদিক সমাজে।

সাংবাদিক মাসুমের আইনজীবী৷ এডভোকেট  আনোয়ার হোসেন প্রেরিত নোটিশে উল্লেখ করেন, প্রেসক্লাবের বিবৃতিতে তার মোয়াক্কেলকে “ভুয়া সাংবাদিক” হিসেবে উপস্থাপন করে মানহানি করা হয়েছে। নোটিশে আরও দাবি করা হয়, মাসুম স্থানীয় ভূমি অফিসের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পর প্রেসক্লাবের শীর্ষ নেতারা “ভুল তথ্যের ভিত্তিতে” ওই বিবৃতি দিয়েছেন। বিবৃতি প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা, এবং নোটিশের জবাব প্রদানের দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালীকে ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, “গত কয়েক দিন ব্যক্তিগত ব্যস্ততা থাকায় বিষয়টি এখনও খতিয়ে দেখতে পারিনি। সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।” সাধারণ সম্পাদক সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ বিষয়ে প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর জানান, “কোনো সাংবাদিক বা ব্যক্তি প্রেসক্লাবের অভিযোগে ক্ষতিগ্রস্ত মনে করলে প্রেস কাউন্সিলে লিখিত অভিযোগ দিতে পারেন। অভিযোগ পেলে কাউন্সিল তদন্ত করে প্রয়োজনীয় নোটিশ ও ব্যবস্থা নেবে।” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা রায়পুর প্রেসক্লাবের বিবৃতির নিন্দা জানিয়ে তদন্তের দাবি করেছে। বিভিন্ন অনিয়ম অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার কারণে দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি এম আর সুমন কে  অপসারণ করা হয় বলে জানান দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আব্দুল মালেক।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

রায়পুর প্রেসক্লাবের সভাপতি–সম্পাদককে লিগ্যাল নোটিশ

আপডেট টাইম : ০৮:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫