ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার,আটক ১ আড়ানী পৌরসভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল বাঘায় উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু- লক্ষ্য বেকারত্ব ও সাইবার অপরাধ প্রতিরোধ ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ

ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎
‎

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারায় ৪০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
‎
‎১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামস্থ পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার জুনিয়াদহ (পাঠানপাড়া) গ্রামের মৃত বাবুল খাঁর ছেলে মোঃ মাসুদ খাঁ (২৯) এবং একই উপজেলার জুনিয়াদহ (খন্দকারপাড়া) গ্রামের মৃত আরজেন প্রামানিকের ছেলে মোঃ তারিক রহমান (২৮)।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস পুলিশ দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার এসআই মোঃ মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ মির্জাপুর গ্রামের জুনিয়াদহ বাজার টু আল্লাহরদর্গা বাজারগামী পাকা রাস্তার ওপর ওত পেতে থাকেন। বিকেল আনুমানিক ৫:১০ মিনিটের দিকে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
‎
‎ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য নির্ধারণ ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
‎

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ১০:৪৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬