ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতির পাতায় শতবর্ষ আপনি কি বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন? মিলিয়ে নিন এই ৮টি লক্ষণ ফিলিপনগরে ‘মেধাযাত্রা–২০২৬’, ৪৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ, সংবর্ধিত ৪০ কৃতী শিক্ষার্থী কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত শীঘ্রই  স্বেচ্ছাসেবামূলক কর্মসূচী নিয়ে আসছে অর্ধশতাধিক সামাজিক  সংগঠনের প্ল্যাটফর্ম দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে শেষ করেছে বিজিবি জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও গর্ভপাত, গ্রেফতার ০৩ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল নাগরপুরে বিজয়া দশমীর মেলার মধ্য দিয়ে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন

বেগম রোকেয়া দিবসে পলাশের শাহানা পারভীন ‘ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত

বিল্লাল হোসেন নিজস্ব প্রতিবেদক ঃ

সমাজ উন্নয়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পলাশ উপজেলার অদম্য নারী নির্বাচিত হয়েছেন শাহানা পারভীন।

 আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার  ৯ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ আবুবক্কর সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহানা পারভীনের হাতে সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আলম সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশার সুধীজন।

সম্মাননা প্রাপ্ত শাহানা পারভীন পলাশ উপজেলার গড়পাড়া এলাকার মোঃ জয়নাল আবেদীন ও মনোয়ারা বেগমের কন্যা। দীর্ঘদিন ধরে তিনি পিছিয়ে পড়া নারীদের আর্থসামাজিক উন্নয়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে আসছেন। সমাজে তার ইতিবাচক ভূমিকা বিশেষভাবে বিবেচনায় এনে তাকে এ মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত করা হয়।

এসময় উপস্থিত বক্তৃতারা বলেন, “নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। অদম্য নারীরা সমাজ পরিবর্তনের অগ্রদূত। তাদের সাফল্য অন্য নারীদের অনুপ্রাণিত করবে সামনে এগিয়ে যেতে।”

সংবর্ধিত  শাহানা পারভীন তার অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প শেয়ার করে ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সাহস ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ শাহানা পারভীনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতির পাতায় শতবর্ষ

বেগম রোকেয়া দিবসে পলাশের শাহানা পারভীন ‘ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত

আপডেট টাইম : ০৮:৪৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫