ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস একই মেয়ের সাথে মামা ও ভাগ্নের পরকীয়া প্রেম: এ নিয়ে ভাগ্নির হাতে মামা খু*ন, আটক ভাগ্নে মাসুদ

বোদায় ১০পিস ইয়াবা সহ আটক ১, তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা সহ ইবনে হাসান কাফি (২৭) নামের একজন কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২২ ডিসেম্বর) সকালে বোদা পৌর শহরের থানাপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইবনে হাসান কাফি (২৭) কে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ মাদক সেবনের অপরাধে গ্রেফতারকৃত ইবনে হাসান কাফিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক হাসিবুল হাসান সহ তিনজন উপসহকারী পরিদর্শক ও কয়েকজন সিপাহি উপস্থিত ছিলেন।

জানা যায় আটককৃত ইবনে হাসান কাফি থানাপাড়া এলাকার লুৎফর রহমানের পুত্র। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন বলেন, পঞ্চগড়ের মাদক কারবারি ও মাদকসেবিদের বিষয়ে আমরা তৎপর রয়েছি। জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে। এবিষয়ে বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, ভ্রাম্যমাণ আদালতের পর পুলিশের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার

বোদায় ১০পিস ইয়াবা সহ আটক ১, তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

আপডেট টাইম : ১১:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫