ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে বিজয়া দশমীর মেলার মধ্য দিয়ে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন যশোরের লালদীঘিতে ভক্তদের অশ্রুসিক্ত বিদায় আসছে বছরের অপেক্ষা, নৌকায় চড়ে বিদায় নিলেন দেবী দুর্গা জমি লিখে না দেওয়ায় হাসপাতালে নিতে বাধা অসুস্থ বাবাকে সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেড়ামারায় গ্রেপ্তার ৬ ছেলের ঘরেও আশ্রয় হলো না ৮৫ বছর বয়সী জয়নব ভানুর রাজশাহীসহ উত্তরবঙ্গের উন্নয়নে বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর রাজশাহীতে ৩৮,৯৭০ আঁখ চাষীকে আর্থিক প্রনোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে শান্তির দেশে পরিণত করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদিতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নজরুলের মৃ’ত্যু’দ’ণ্ড কার্যকর, বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল

গৌরনদীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

সৈয়দ নুর আহসান গৌরনদী (বরিশাল): বরিশাল জেলার গৌরনদী থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকাল আনুমানিক ৩:১০ ঘটিকার সময় ইল্যা সাকিনস্থ গাইনের পাড় নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
​
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালগামী একটি পিকআপ (রেজিঃ নং-খুলনা মেট্রো-ন-১১-২৩৮৭) মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মোটরসাইকেল (রেজি নং-ঢাকা মেট্রো-ল-৫২-৮২০২) দ্রুত গতিতে একটি অজ্ঞাতনামা গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনে ও পিছনের চাকার মধ্যখানে ঢুকে পড়ে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর জখম হন। উপস্থিত স্থানীয় জনতা তাকে দ্রুত উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
​
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন যে, দুর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িক বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুরে বিজয়া দশমীর মেলার মধ্য দিয়ে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন

গৌরনদীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

আপডেট টাইম : ০৯:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬