ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও গর্ভপাত, গ্রেফতার ০৩ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল নাগরপুরে বিজয়া দশমীর মেলার মধ্য দিয়ে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন যশোরের লালদীঘিতে ভক্তদের অশ্রুসিক্ত বিদায় আসছে বছরের অপেক্ষা, নৌকায় চড়ে বিদায় নিলেন দেবী দুর্গা জমি লিখে না দেওয়ায় হাসপাতালে নিতে বাধা অসুস্থ বাবাকে সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেড়ামারায় গ্রেপ্তার ৬ ছেলের ঘরেও আশ্রয় হলো না ৮৫ বছর বয়সী জয়নব ভানুর রাজশাহীসহ উত্তরবঙ্গের উন্নয়নে বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে ট্রাক

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা ব্রিজে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে অলৌকিকভাবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী খুলনা মেট্টো-ট-১১-০৮৯৭ নম্বরের একটি ট্রাক নীলখোলা ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা দিয়ে তা ভেঙে নিচের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে টরকী বাসস্ট্যান্ড ও আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। স্থানীয়দের সহায়তায় ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় কেউ নিহত বা গুরুতর আহত হননি।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গৌরনদী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। কী কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়েছে—যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসতর্কতা—তা তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে ট্রাক

আপডেট টাইম : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬