ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য

আবুল কাশেম রুমন, সিলেট ব্যুরো : ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য হয়ে পড়েছে। বিশেষ করে সিলেটের  কোম্পানীগঞ্জ উপজেলার প্রাকৃতিক পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর। যেকোনো উৎসবে পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। পরিবার-পরিজন নিয়ে সাদাপাথরের সৌন্দর্য উপভোগ করেন। পাহাড়ের কোলে স্বচ্ছ পানির পাথুরে নদীতে আনন্দে মেতে ওঠেন। এবারও পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে সাদাপাথরে ঘুরতে এসেছেন হাজারো মানুষ। পাহাড়-পাথর আর স্বচ্ছ জলের সৌন্দর্যের মুগ্ধতায় মন ভরিয়ে নিচ্ছেন বেড়াতে আসা মানুষ। বাঁধভাঙা আনন্দে মেতে উঠেছেন ছোট-বড় সবাই। তবে পর্যটকরা বলছেন, যথার্থ অবকাঠামোগত উন্নয়ন হলে এটি হবে আন্তর্জাতিক মানের এক পর্যটনকেন্দ্র।
শুক্রবার (২৯ মে) সাদাপাথর পর্যটনকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সাদাপাথর পর্যটনকেন্দ্রে জমে ওঠে পর্যটকের ভিড়। সিলেটে শুক্রবার প্রচন্ড গরম থাকায় অনেকটা হাসফাস ফেলতে হচ্ছে পর্যটকদের। গরমের মধ্যে কেউ- কেউ গা ভিজিয়ে নিচ্ছেন স্বচ্ছ নীল জলে, কেউবা সেলফি তুলতে ব্যস্ত। আবার অনেকে ঘোড়ার পিঠে চড়ে ঘুরছেন। আনন্দ উপভোগের দৃশ্য স্মৃতিপটে ধারণের জন্য কেউবা ছবি তুলছেন। পর্যটকরা হইহুল্লোড়ে মাতিয়ে রেখেছেন পুরো সাদাপাথর।
কুমিল্লা থেকে ঈদের দিন স্বপরিবারে আসেন কলেজছাত্রী অদিতি। তিনি বলেন, সাদাপাথর অসম্ভব সুন্দর! এখানে আমাদের খুব ভালো লাগছে। তবে এখানে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।
এদিকে, আশানুরূপ পর্যটক আসায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটনকেন্দ্রের ক্ষুদ্র ব্যবসায়ী, নৌকার মাঝি, ফটোগ্রাফাররা বলছেন, অনেক দিন পরে পর্যটকের ভিড়ে আমাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কেউ যাতে কোন ধরণের বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য থানা পুলিশ সজাগ রয়েছে। একই সাথে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় সাদা পোশাকে তৎপর রয়েছে পুলিশ।
শুধু সাদাপথর নয়, সিলেটের চা বাগানগুলোতে রয়েছে পর্যটকদের ভিড়, মৌলভাবাজারের মাধবকুন্ড, শ্রীমঙ্গল, টাগুয়ার হাওরে রয়েছে পর্যটক, এদিকে সিলেট বিভাগের অবস্থিত বিভিন্ন পার্কগুলোতে পর্যটকদের আগমন অতুলনীয় বলে জানান কর্তৃপক্ষরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য

আপডেট টাইম : ০৯:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬