ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

কমলগঞ্জে ইসলামপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষকদের উপকারভোগী নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে আত্মীয়-স্বজনের নাম তালিকাভুক্ত করার অভিযোগে এলাকায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ একত্রিত হয়ে তাদের অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, ধলাই নদীর বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস-এর সহযোগিতায় সূচনা প্রকল্প ৪০০ জন উপকারভোগীর তালিকা প্রস্তুত করে। প্রথমে মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করলেও পরে সেই তালিকায় পরিবর্তন এনে অনেক যোগ্য ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আপরোজ মিয়া বলেন, “আমি ৫৫ জনের নাম দিয়েছিলাম। কিন্তু চূড়ান্ত তালিকায় মাত্র ২৪ জনের নাম রাখা হয়েছে। এর মধ্যে আমার দেওয়া ১০ জনের নাম রয়েছে, বাকিগুলো তারা নিজেদের মতো করে অন্তর্ভুক্ত করেছে।”
অভিযোগের বিষয়ে সূচনা প্রকল্পের পরিচালক তালেব মিয়া বলেন, “এখানে সবাই কমবেশি হতদরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্ত। সীমিত অনুদানের কারণে সবাইকে সহায়তা দেওয়া সম্ভব হয়নি। ভবিষ্যতে আরও সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।”
তবে ক্ষতিগ্রস্তরা উপকারভোগীর তালিকা পুনঃযাচাই করে প্রকৃত বন্যাদুর্গত কৃষকদের অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

কমলগঞ্জে ইসলামপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

আপডেট টাইম : ০৮:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬