ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায়  ৪৮ তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। নাগরপুরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে নজরুল জয়ন্তী উদযাপিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম মোস্তাফা মামুনের শুভেচ্ছা দৌলতপুরে আড়িয়া ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা ফেভারিট পবাকে কাঁদিয়ে ফাইনালে মোহনপুর, রায়হানকে কাঁধে নিয়ে চ্যাম্পিয়নের উল্লাস মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই এর অভিযোগে ৩ প্রতারক আটক সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ভেড়ামারায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধরমপুরে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নাগরপুরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে নাগরপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।

জাতীয় পতাকা উত্তোলন শেষে মহান স্বাধীনতার ঘোষক জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশ ও জনগণের প্রতি তাঁদের অবদানের কথা স্মরণ করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান আয়োজকরা।

নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবির সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে নাগরপুর উপজেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Tag :

ভেড়ামারায়  ৪৮ তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

নাগরপুরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৪:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬