ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ডেঙ্গু ঠেকাতে কুষ্টিয়ায় স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান। দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান

কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা

হেলাল মজুমদার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে গিয়ে হার্ডিং ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে ১২৩ যাত্রী বহনকারী বাল্কহেডের সাথে হার্ডিং ব্রিজের পিলারের ধাক্কায় প্রথমে ৩ জন নিখোঁজ হন। পরবর্তীতে দুজনকে উদ্ধার করা হলেও রাত ১২ পর্যন্ত রকি নিখোঁজ ছিল।
নৌকা ভ্রমণে আসা যাত্রীদের থেকে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপার কাতলা গাড়ি ঘাট থেকে ১২৩ ভ্রমণকারী নিয়ে তারা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসেন। এছাড়াও ওই নৌকায় মাঝিসহ আরও বেশ কয়েকজন ছিল। মাজার বেড়ানো শেষে রাত ৯টা ১০ মিনিটের সময় তারা হার্ডিং ব্রিজের কাছে পৌঁছায়।
এ সময় স্রোতের প্রচণ্ড ধাক্কায় হার্ডিং ব্রিজের চার নম্বর পিলারের সঙ্গে বাল্কহেডের পেছনের অংশের ধাক্কা লাগে। এ সময় রকি, লিটন ও ওহাব পড়ে যায়। লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ রয়েছেন। এ সময় পদ্মা নদীর বাহিরকচর অংশের পুরাতন ফেরিঘাট এলাকায় বাদবাকি ভ্রমণকারীরা অবস্থান গ্রহণ করেন। ঘটনাস্থলে ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে কাজ করছে।
রকির বন্ধু আনিসুজ্জামান বলেন, ‘সে যখন নৌকা থেকে পড়ে গেল, ‘আমি তাকে ধরতে গিয়েছিলাম কিন্তু পারিনি। সে যথেষ্ট শক্তি-সামর্থ্যবান ছেলে। সাঁতারে যথেষ্ট দক্ষতা আছে, আশা করছি ফিরে আসবে।’
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘রকিকে উদ্ধারে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেশ কিছু ইউনিট কাজ করছে। বিষয়টিতে আমরা নজর রাখছি।’
ঘটনাস্থলে উপস্থিত ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল আরাফাত  বলেন, ‘ইতোমধ্যে নিখোঁজ দুজন লিটন ও ওহাবকে উদ্ধার করা হয়েছে। রাত হওয়ায় উদ্ধারকাজ কঠিন হচ্ছে। রকিকে উদ্ধারের জোর প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন ইউনিট। আমরা প্রশাসনের সব ইউনিট ঘটনাস্থলে উপস্থিত রয়েছি।’

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা

কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা

আপডেট টাইম : ০৬:২১:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬