ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

কথিত পীরের কবর থেকে দেহাবশেষ তুলে দরবারে: কুষ্টিয়ায় ভক্ত গ্রেপ্তার

 কুষ্টিয়ার দৌলতপুরে কবর খুঁড়ে কথিত পীর আব্দুর রহমান ওরফে শ্রী শামিমের দেহাবশেষ তুলে তাঁর প্রতিষ্ঠিত দরবারে নিয়ে প্রতিস্থাপনের ঘটনায় করা মামলায় লালা প্রামাণিক (৪২) নামে এক ভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লালা প্রামাণিক ওই এলাকার মৃত মেছের প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাতে ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থান, স্থানীয়ভাবে ‘৫০০ বিঘা মাঠ’ নামে পরিচিত, সেখান থেকে আব্দুর রহমান ওরফে শ্রী শামিমের দেহাবশেষ তুলে নেওয়া হয়। পরে সেগুলো তাঁর প্রতিষ্ঠিত ‘শামিম বাবার দরবার শরিফে’ নিয়ে পুনরায় দাফন করা হয়।

পরদিন সকালে বিষয়টি শামিমের স্বজনদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে প্রশাসনের নির্দেশে দরবার শরিফ প্রাঙ্গণে খোঁড়া নতুন কবর থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়। ওই দিন বিকেল ৪টার দিকে দেহাবশেষগুলো উপজেলার ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে পুনরায় দাফন করা হয়।

এ ঘটনায় শামিমের ভাই ফজলুর রহমান বাদী হয়ে ওই রাতেই দৌলতপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

ভবিষ্যতে আবারও কবর খুঁড়ে দেহাবশেষ তুলে নেওয়ার ঘটনা ঠেকাতে পরিবারের উদ্যোগে গত ৬ সেপ্টেম্বর কবরটি ইট দিয়ে গেঁথে ঢালাই করে দেওয়া হয়।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর তদন্তে ঘটনার সঙ্গে শামিমের এক ভক্তের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে লালা প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে লালা প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনার পর মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ওই পীরের এক মুরিদের (ভক্ত) সংশ্লিষ্টতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার লালা প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কথিত পীরের কবর থেকে দেহাবশেষ তুলে দরবারে: কুষ্টিয়ায় ভক্ত গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬