ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ দৌলতপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন যুবক আটক পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত

নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ।
 ফলে অত্যন্ত ব্যস্ততম সড়কের এক লেন দিয়ে উভয় দিকে যাতায়াত করতে হচ্ছে পথচারী ও যানবাহনকে। এতে করে মাঝে মধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এমন সমস্যার কারণে আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নওগাঁবাসী।
নওগাঁ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে জেলার ৬টি আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ কাজ প্রায় শেষের দিকে। শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলার বদলগাছি হয়ে পত্নীতলা, ধামইরহাট উপজেলার সঙ্গে যোগাযোগ এবং পার্শ্ববর্তী জয়পুরহাট, বগুড়া জেলাসহ আন্ত:জেলায় চলাচলের অন্যতম একটি সড়ক হচ্ছে বালুডাঙ্গা বদলগাছি আঞ্চলিক সড়কটি। এছাড়া শহরের বাইপাস সড়ক থেকে বালুডাঙ্গা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড হয়ে শহরের অভ্যন্তরে যোগাযোগের একমাত্র সড়ক এটি। এই সড়কের পাশে জেলখানা ও পাসপোর্ট অফিসসহ অনেক গুরুত্বপূর্ণ অফিস ও স্থাপনা রয়েছে। যার কারণে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক এটি। কিন্তু সড়কটির বরুনকান্দি মোড় সংলগ্ন স্থানে সড়কের পূর্বপাশে মাঝখানে একটি বৈদ্যুতিক পোল থাকার কারণে বছরের বেশি সময় পার হলেও ওই অংশটুকুতে সিসি ঢালাইয়ের মাধ্যমে কাজ সম্পন্ন করা সম্ভব না হওয়ার কারণে বর্তমানে ওই অংশটুকু সড়ক বন্ধ হয়ে আছে।
নেসকো নওগাঁর দক্ষিণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সূত্রধর জানান বিষয়টি কেউ তাকে অবগত করেননি। তিনি খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পোলটি সরিয়ে সড়কের অসমাপ্ত কাজটি সম্পন্ন করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন।
নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মুনসুর আহমেদ জানান সড়কের মধ্যে থাকা বৈদ্যুতিক পোল সরানোর জন্য অর্থের প্রয়োজন হয়। পোল সরানোর জন্য প্রয়োজন অর্থ সংশ্লিষ্ট বিভাগকে দিলেই তবেই তারা পোল সরানোর কাজ করেন। ওই পোলটি সরানোর অর্থ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। অর্থ পেলেই পোলটি সরানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে পোলটি সরিয়ে সড়কটির অসমাপ্ত কাজটি শেষ করার কথা জানান এই কর্মকর্তা।
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ

নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ

আপডেট টাইম : ০৯:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬