ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি মাছ চাষের খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রেললাইনের পূর্ব পাশের একটি খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চাঁদগ্রাম এলাকার ওই খালে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ভেড়ামারা থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

‎এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। মৃত নারীর পরিচয় শনাক্তকরণের জন্য আঙুলের ছাপসহ (ফিঙ্গারপ্রিন্ট) আধুনিক প্রযুক্তির সহায়তায় কাজ চলছে। মৃত্যুর সঠিক কারণ ও রহস্য উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‎এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ভেড়ামারায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০২:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬