ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁর পাটচাষিরা ভালো ফলন ও দামে খুব খুশি সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার দৌলতপুরে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল বিজিবি নাগরপুর বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এমপি রবিউল আওয়াল লাভলু, ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস যশোরে অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক নাসিরনগর- সরাইল – লাখাই বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক গজারিয়ায় নিউ হোপ কোম্পানি থেকে  শ্রমিকের লাশ উদ্ধার রাজশাহী আদালতে সহায়ক কর্মচারী অপ্রতুল, ৮ মাসে মামলা নিষ্পত্তির হার ১৩০ শতাংশ

ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

নীলফামারী, প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন, চারটি সিমকার্ড, একটি পুরোনো স্কুলব্যাগ ও একটি কাঁচি জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য এক লাখ ১৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার খবিরের ময়দান এলাকায় এ অভিযান চালায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন থানারহাট বিওপির একটি টহলদল।

বিজিবির থানারহাট বিওপি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৭৯০ থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে খবিরের ময়দান এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। এ সময় তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।

পরে আটক দুজনের শরীরে তল্লাশি চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন, চারটি মোবাইল সিমকার্ড, একটি পুরোনো স্কুলব্যাগ ও একটি কাঁচি জব্দ করা হয়।

আটকরা হলেন ডিমলা উপজেলার মধ্য ছাতনাই গ্রামের মৃত ফরিউজ্জামানের ছেলে মো. সুমন আলী (৩৯) এবং উত্তর সুন্দরখাতা গ্রামের লব আলীর ছেলে মো. শাহিন আলম (২৯)।

থানারহাট কোম্পানি কমান্ডার শফিকুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিজিবি দুইজনকে ডিমলা থানায় সোপর্দ করেছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের নীলফামারীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁর পাটচাষিরা ভালো ফলন ও দামে খুব খুশি

ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

আপডেট টাইম : ০৫:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬