ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ভেড়ামারায় তরুণ উদ্যোক্তাদের ঋণ সুবিধা বিষয়ে প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত ভেড়ামারায় ফরহাদ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ ভেড়ামারায় চিত্রা ট্রেন বহালের দাবিতে রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেন থামিয়ে বিক্ষোভ দৌলতপুরে উচ্চমূল্য সবজি উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গোল্ডকাপে মালয়েশিয়া এক্সপ্রেসের দাপুটে জয়,হারল গোয়ালগ্রাম ধামইরহাটে আদিবাসীদের র‌্যালী,মানবন্ধন ও স্মারকলিপি প্রদান উঠান বৈঠকে নারী ভোটারদের গণজোয়ার: চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর পক্ষে ব্যাপক উন্মাদনা আড়ানীতে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু,২ হাজার টাকা জরিমানা

দৌলতপুরে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল বিজিবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবাহিত রোগে আক্রান্ত প্রায় ৪৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের খারিজাথাক উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া ও বন্যায় পদ্মা নদীর তীরবর্তী চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ২১টি গ্রামের বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হন। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকায় বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে।
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ৪৭ বিজিবির ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ মেডিকেল টিমের মাধ্যমে এ ক্যাম্প আয়োজন করা হয়। এতে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ প্রায় ৪৫০ জনকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বন্যায় ক্ষতিগ্রস্ত চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ৫৫০টি অসহায় পরিবারের মধ্যে ৪৭ বিজিবির ব্যবস্থাপনায় ৪ হাজার ৪০০ কেজি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছিল।
এ ছাড়া চলতি বছরের ৯ মে দৌলতপুরের দুর্গম এলাকায় আরও একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে ৪৭ বিজিবি। ওই ক্যাম্পে ৩৫০ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেওয়া হয়।

কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত নয়; সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাও আমাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। দুর্যোগ, সংকট ও প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে স্থানীয়রা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, দুর্গম ও যোগাযোগব্যবস্থা সীমিত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় বন্যাকবলিত মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে এসেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দৌলতপুরে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল বিজিবি

আপডেট টাইম : ০৬:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬